মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি // জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা ২২ জুন সোমবার বিকেলে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে মাগুরা জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয় জামালপুর জেলা ফুটবল দলের। নির্ধারিত খেলা শেষে উভয় দলের ফলাফল গোল শূন্য হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে জামালপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা ফুটবল একাদশ । পরে মাগুরা ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করা হয়। মাগুরা দলের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন , জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ ইউনুস আলী, নুর ইসলাম,মাগুরা ফুটবল দলের ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। এই অর্জনে আরো অভিনন্দন জানিয়েছেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জনে মাগুরা জেলা বাসিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews