সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর শ্রমিক সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জিয়াউল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মো. ওসমান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, পার্বতীপুর পৌরসভার মেয়রপ্রার্থী মো. রফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি মো. রমজান আলী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক, পার্বতীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলী, সাবেক সভাপতি আবু সায়েম শাহ, উপজেলা শাখার উপদেষ্টা ও পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার এবং পার্বতীপুর ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর সভাপতি মো. বিপুল মোল্লা।

বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়সঙ্গত দাবি আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews