সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পার্বতীপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

পার্বতীপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন ২০২৬) আসরের নামাজের পর সামাদ স্মৃতি সংসদ কার্যালয়ে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত পার্বতীপুর পৌরসভার মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মুক্তাদী মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আলী, খন্দকার আশরাফুল ইসলাম, যুব বিভাগের পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মানিক, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কুদ্দুস এবং সেক্রেটারি হামিদুল ইসলাম।
বক্তারা ঈদ পুনর্মিলনীর তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews