1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধে ব্যাংক কর্মচারীদের ১ ঘন্টা কর্ম বিরতীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত JackpotPiraten Casino Anmelden – Registrieren und Online-Casino Spielen NV Casino No Deposit Bonus Codes: Online-Casino spielen mit Gratis-Startguthaben Software di Trading Automatizzato: Massimizza i Tuoi Profitti in Borsa দিনাজপুরের ১৩টি উপজেলায় ১২ শত কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন দিনাজপুরে ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলমের পদত্যাগ ও কামাল জসীমের বহিষ্কার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন দিনাজপুরে লিচুর জমজমাট বাজার: যাচ্ছে বিদেশেও মাগুরায় পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার! ১ চোর গ্রেফতার!

দিনাজপুরের ১৩টি উপজেলায় ১২ শত কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় চলতি মৌসুমে প্রায় ১২ শত কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা দেখা দিয়েছে| অনুকূল আবহাওয়া, ব্যাপক ফলন এবং দেশব্যাপী দিনাজপুরের লিচুর চাহিদা বৃদ্ধির কারণে কৃষক, বাগান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে|

জেলার বিভিন্ন লিচুবাগানে ইতোমধ্যে গাছে গাছে ঝুলছে সু¯^াদু ও রসালো লিচু, যা স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা|

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন জানান, দিনাজপুরের সদর, বিরল, চিরিরবন্দর, খানসামা, বীরগঞ্জ, ফুলবাড়ী, পার্বতীপুর, কাহারোল, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বোচাগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর উপজেলাসহ জেলার সব উপজেলাতেই কমবেশি লিচুর আবাদ হয়েছে| এ বছর প্রায় ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে| জেলার জনপ্রিয় বেদানা, বো¤^াই, চায়না-থ্রি ও মাদ্রাজি জাতের লিচু দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে| রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা ইতোমধ্যে বাগান বুকিং যারা দিয়েছিলেন তারা এখন বাগান থেকে লিচু ভাঙ্গা শুরু করেছে| এবং দেশের বিভিন্ন এলাকায় লিচু সরবরাহ শুরু করে দিয়েছি| অনেক বাগান আগাম বিক্রিও হয়ে গেছে বলে জানিয়েছেন চাষিরা| লিচুকে কেন্দ্র করে মৌসুমি শ্রমিক, পরিবহন শ্রমিক, প্যাকেজিং কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়|

এছাড়া লিচুর মুকুলকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় মৌচাষিরাও মধু সংগ্রহ করছেন, যা অতিরিক্ত অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে| কৃষি বিভাগের মতে, লিচু ও মধু মিলিয়ে কয়েক লাখ মানুষের মৌসুমি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে|

কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও বাজারমূল্য সন্তোষজনক থাকলে তারা লাভবান হবেন| তবে তারা বাজার ব্যবস্থাপনা, সংরক্ষণ ও পরিবহন সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন| অন্যদিকে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর লিচুর উৎপাদন ও বাজারমূল্য উভয়ই সন্তোষজনক থাকবে এবং জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে| চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রায় ১২ কোটি লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে|

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট