মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ। পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার সৈয়দপুরে হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা পালনের প্রস্তুতি

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ।

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

সাকিব আহসান, প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে গুড নেইবারস, ইএসডিওর থ্রাইভ প্রকল্প, আগ্রা বিডি ০২৮৪, ব্যাপিস্ট এইড-বিবিসিএফ এবং সোশ্যাল মোটিভেশন সার্ভিসের ইয়াং টু ইয়াং প্রকল্প।
অনুষ্ঠানে কন্যাশিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষা, নিরাপত্তা ও সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে। কন্যাশিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ডা. ঋতু রায় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews