1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে দৈনিক দেশ রুপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধামইরহাটে জমিতে রাসায়নিক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ রংপুরের তারাগঞ্জে অনুমোদনহীন কার্যক্রমে ধরা খেল ফুয়েল টেক জরিমানা ও বন্ধ ঘোষণা দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ সৈয়দপুরে অসহায় নারীদের মাঝে ১২৬টি সেলাইমেশিন বিতরণ পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত বিরামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন রেল ডিজি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চালুর ১৫ ঘণ্টা পর আবারও উৎপাদন বন্ধ হিলি পানামা পোর্টে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদনে

দিনাজপুর-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র সকল  অঙ্গ সহযোগী সংগঠন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে  পার্বতীপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা, পৌরসভা, ১০টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় কোচ বাস চত্বরে গিয়ে সমাবেশ করে।
পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক মো: আতিকুর রহমান স্বপন বলেন, দিনাজপুর-৫ আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ২৮ বছর ধরে লন্ডনে অবস্থান ছিল। কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না। ৫ আগস্টের পর তার আগমন ঘটেছে। এমন ব্যক্তিকে তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, পার্বতীপুর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু এহিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন ও পৌর যুব দলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
আগামীকাল বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলা দলীয় কার্যালয় থেকে উপজেলা মহিলা দল ও পৌর শাখা বিক্ষোভের ডাক দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট