বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর ৪২ বিজিবির কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জন সম্পন্ন ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮ কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। দিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ি পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের ৬জন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জয় কিশোর নাগ অভিযুক্ত ছয় সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, আতাউর রহমান (দৈনিক ভোরের দর্পণ), শ. আ. ম. হায়দার (দৈনিক জনকণ্ঠ), মোস্তাফিজুর রহমান বকুল (দৈনিক ভোরের কাগজ), মো. মাহমুদুর রহমান (দৈনিক সমকাল), মামুনুর রশিদ (দৈনিক আগামীর সময়) এবং আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি)।
মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহাদত হোসেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানির একপর্যায়ে বিচারক মামলার বাদী মিজানকে আদালতে উপস্থিত আছেন কি না, তা জানতে চান এবং তাকে খোঁজ করেন। তবে সে সময় বাদী আদালতে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে পার্বতীপুরের নামধারী কথিত সাংবাদিক মিজান এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আদালতে জমা হওয়ার পর পার্বতীপুরের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এ সময় তারা তদন্তে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট পিবিআই তদন্ত কর্মকর্তার অপসারণের দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে পার্বতীপুরের সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মামলার পরবর্তী কার্যক্রমে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং প্রকৃত সত্য উদঘাটিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews