সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষক জাবেদ আলীর বিদায় সংবর্ধনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ গুনিজনের উপস্থিতি বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি

পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন বিশেষ প্রতিনিধি :- দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮টি মোবাইল ফোন এবং নগদ ৪৩ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিকান ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, মাদকের বিক্রি হচ্ছে এমন গোঁপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই সিরাজুল ইসলাম, এসআই মোমিনুল ইসলাম, এসআই হাশেম আলী , এএসআই মাহিনুর ইসলাম সহ পুলিশের চৌকস দল ।

গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম মনি আমেরিকান ক্যাম্প এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম সাদ্দাম হোসেন। পুলিশের এ অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ আলী ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews