মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ। পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার সৈয়দপুরে হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভায় ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে পূজা পালনের প্রস্তুতি

ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কাযালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সহোযোগিতায় ছিলেন ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্প। সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণ্যাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল এর সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আইসিটি অফিসার তাসলিমা বেগম, ল্যাম্ব এর সাপোটিভ এ্যাডোলেভেন্স এন্ড ইয়ুথ সেক্সচুয়াল রিপ্রোডাকটিভ হেলথ এন্ড রাইটস প্রকল্পের টেকনিক্যাল অফিসার মানিকৃষ্ণ রায়,ফিল্ড কোঅর্ডিনেটর রুহুল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews