রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মসংস্হান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে কালনদীতে ডুবে ভাবিসহ দুই ননদের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে!

ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শিবিরের মতবিনিময় ও প্রকাশনা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :

ফ্যাসিবাদবিরোধী বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও জেলা সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় সভা এবং ২০২৬ সালের নববর্ষ উপলক্ষে প্রকাশনা উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ইস্টি কুটুম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, ছাত্রসমাজের বর্তমান চ্যালেঞ্জ এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাঈফ মোহাম্মদ শাহ আলম ও জেলা সেক্রেটারি মাহদী হাসান, কুড়িগ্রাম জেলা ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান ও মুখ্য সংগঠক নুরামিন , কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি লোকমান ও সেক্রেটারি আল ইমরান, কুড়িগ্রাম জেলা ছাত্র মজলিসের সভাপতি ইমাম হাসান ও জেলা সেক্রেটারি সাকিল, কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার জেলা সেক্রেটারিয়েটবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews