
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৪ অক্টোবর ২০২৬, কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র ধারাবাহিক অভিযানে ০২ জন আসামীসহ পনের লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল ও মাদক উদ্ধার।
জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ০২ জন আসামীসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি উক্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।