1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান রোজার শেষদিকে জমে উঠেছে দিনাজপুরের ঈদ বাজার রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল–প্রদীপ হত্যা মামলার আসামি মাজেদুল ইসলাম গ্রেপ্তার পার্বতীপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক ও কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পার্বতীপুরে আম গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা রংপুরের তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে রেললাইনসহ ৩ যুবক গ্রেপ্তার ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ভারতীয় ডিজেলের

তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলায় এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ-

রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম আসামি, এবি পার্টির নেতা ইউনুস আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ ১০ আগস্ট ২০২৫-এ দায়ের হওয়া এই মামলায় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ৩৪ (সহযোগিতা) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত ইউনুস আলী সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে এবং তারাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব।

তারাগঞ্জ থানার ওসি খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে বুড়িরহাট বটতলা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন দলিত সম্প্রদায়ের রূপলাল দাস (৪০) ও তার ভাগ্নে জামাই প্রদীপ লাল (৩৫)।

ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে ইউনুস আলীর সরাসরি সম্পৃক্ততা ধরা পড়ে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট