1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে বিএনপির মানবিক সহায়তা: হত্যা মামলার ভুক্তভোগী পরিবার ও অসহায় হাসানের পাশে খাদ্য ও বস্ত্র সহায়তা সাবেক ছাত্রলীগ সভাপতির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরামপুরে সাংবাদিকের উপর হামলা সাঈদ গুরুত্ব আহত অতিদ্রুত গতির বেপরোয়া ট্রাকের ধাক্কায়, কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার ৫ ইঞ্জিন মেরামত শেষে রেলবহরে সংযোজন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ রংপুরের তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে ৫০০ কোটি টাকার পাথর মজুদ বিপাকে কর্তৃপক্ষ পানামা পোর্টে প্রায় ৬০০ শ্রমিকের মাঝে সেমাই ও চিনি বিতরণ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী-পার্বতীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী-পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চলছে। গতকাল রবিবার সকালে ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডে সংসদ সদস্য প্রার্থী ব্যরিস্টার এ কে এম কামরুজ্জামন এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য গণসংযোগ করে এবং প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন। তিনি বলেন, আমরা দল মত নির্বশেষে উন্নয়নের সার্থে সকলের সহযোগীতা চাই। আমরা এই দেশের উন্নয়নে ধানের শীর্ষ মার্কা প্রার্থীকে বিজয়ী করতে চাই। ফুলবাড়ী পার্বতীপুরের উন্নয়ন চাইলে ধানের শীর্ষ মার্কা প্রার্থীর বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর উন্নয়ন কর্মকান্ড এবং তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন, ফুলবাড়ী উন্নয়ন করতে চাইলে ধানের শীষ মার্কা প্রার্থীকেই ভোট দিতে হবে। আমরা আগামীতে বিজয়ী হলে এই এলাকায় নতুন একটি জেলা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তি করি এবং তার দেওয়া প্রতিশ্রুতি তিনি যেন রক্ষা করতে পারেন সেই জন্য তাকে সহায়তা করি।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতারা বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট