বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড, দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১৫০টি পূজামণ্ডপে ৯৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক (টিআই) রুবেল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ভিডিপি দলনেতা-দলনেত্রী এবং আনসার সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বদা সতর্ক ও সজাগ থাকতে হবে। দায়িত্ব পালনে শিফট অনুযায়ী কাজ করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে আন্তরিক হতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আজানের সময় উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা (টিআই) দীপ্তি অধিকারী জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, উপজেলার ১৫০টি পূজামণ্ডপে মোট ৯৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সেকশন কমান্ডারসহ আটজন করে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সহকারী সেকশন কমান্ডারসহ ছয়জন করে পুরুষ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।

দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews