শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ধামইরহাটে ইএসডিও আয়োজনে বিশ্ব পানি দিবস-২০২৬ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

মাসুদ সরকার,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
“পানির প্রবাহ যেখানে সাম্যের হাসি সেখানে” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বিশ্ব পানি দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ঐতিহাসিক ধামইরহাট ইউনিয়নের টুক্কামারী নামক দিঘিতে ২ এপ্রিল সকাল ১১ টায় আলোচনাসভা, র‌্যালী, পানি সাশ্রয়ী মডেল উপস্থাপন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

দিবস পালনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্য ও কমিউনিটির সদস্যগন পানি পরিষ্কার রাখার নিমিত্তে টুক্কামারী দিঘীর পাড়সহ সম্পূর্ণ দিঘীতে পরিচ্ছন্ন অভিযান চালান এবং পানির সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ধামইরহাট ইউপির সদস্য মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ টিএম বদিউল আলম চেয়ারম্যান ধামেইরহাট ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সানাউল হক উপসহকারী প্রকৌশলী বিএমডিও ধামইরহাট, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার এবং ধামইরহাট মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা মোছাঃ সাহেরা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, ইয়ুথ গ্রুপ, স্থানীয় বাসিন্দাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব এ টি এম বদিউল আলম তার বক্তব্যে বলেন, “আমাদের এই বরেন্দ্র অঞ্চলে প্রতিবছর পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে কিছু টিউবয়েল অকেজো হয়ে পড়ে। এর প্রধান কারণ অপরিকল্পিতভাবে গভীর নলকুপ স্থাপন ও পানি উত্তোলন । সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের উপর জোড় দিতে হবে এবং বন আচ্ছাদনের উপর গুরুত্বারোপ করতে হবে। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে জীব বৈচিত্রের ভারসম্য রক্ষায় সকলকে সচেতন হয়ে আমাদের পরবর্তী প্রজন্মের জলসংকটে কমাতে সকলকে এগিয়ে আসতে হবে। এবিষয়ে বিশেষ অতিথি জনাব সানাউল হক বলেন যেগুলো আমাদেরকে সচেতন করবে স্থানীয় খাল, পুকুর ও জলাশয় রক্ষা করবে, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে, কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD), ড্রিপ সেচ ‘র ব্যবহার। আসুন আমরা সকলে মিলে পানি ব্যবহারে সচেতন হই, পানির অপচয় রোধে সামাজিক উদ্যোগে গ্রহণ করি। পরিশেষে পানি সাশ্রয়ী মডেল উপস্থাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসকল শিক্ষার্থীগন অংশগ্রহন করেন তাদের সকলকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews