1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেনের মা আর নেই সৈয়দপুরে সংরক্ষিত মহিলা এমপি’ বিলকিস ইসলামকে সংবর্ধণা প্রদান সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি পর্যবেক্ষণে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা সমাপ্ত পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা উচ্ছেদ অভিযান শেষে অটোচালকদের নিয়ে ভিন্নধর্মী সচেতনতায় ওসি ফখরুল ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পার্বতীপুরে ড্রেন বন্ধের অভিযোগে জলাবদ্ধতা, দুর্ভোগে ৫০ পরিবার ঘোড়াঘাটে কৃষিতে প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নে টালবাহানা সইবে না জনতা : জামায়াত নেতৃবৃন্দ

নবাবগঞ্জের ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা ৩ জনকে আটক করে এক বছর করে কারাদণ্ড

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মিলন হিলি সংবাদদাতা: দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন।

শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আব্দুল্লাহ,রুবেল, রবিউল তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে সংবাদ পাই উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বৃদ্ধির উদ্দেশ্য প্রস্তুত করছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন। আসলে আমরা বাজার থেকে যে মাংস কিনছি সেটি যে প্রকৃত কিসের মাংস সেটি সম্পর্কে নিশ্চিত হতে পারছিনা। প্রশাসনকে এবিষয়ে নজরদাড়ি আরো বাড়ানোর দাবী।
ভক্সপপ:স্থানীয় এলাকাবাসী।
সিংক:জিল্লুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট,নবাবগঞ্জ দিনাজপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট