শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

সৈয়দপুরে SWOS-এর উদ্যোগে ঈদ গিফট বক্স ও যাকাত বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে Social Welfare Organization of Saidpur (SWOS)। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির “প্রজেক্ট রমাদান” কর্মসূচির আওতায় ঈদ গিফট বক্স ও যাকাত বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ সাজেদুল ইসলাম সাজু। তিনি তার বক্তব্যে বলেন,
“সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোঃ সেকেন্দার আলী, ডিজিটাল হেলথ কেয়ারের স্বত্বাধিকারী মোঃ মুকুল হোসেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুশফেক উল হাসান লুমেন, ফাইজান কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৈয়দপুরের ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম মিলন এবং সমাজসেবক মোঃ ওমর ফারুক সেতু চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ আবু হেলাল, সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম শরীফ, অর্থ সম্পাদক মোঃ মুবিন ইসলামসহ অন্যান্য সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। বিশেষ করে ঈদের মতো আনন্দঘন মুহূর্তে সুবিধাবঞ্চিতদের সহায়তা করা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
এ কর্মসূচির আওতায় প্রায় ১৫০ জনেরও বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ গিফট বক্স বিতরণ করা হয়, যার মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য উপহার।
SWOS-এর এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews