শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

হিলিতে কলেজ ছাত্রীর নিখোঁজ: পরিবারে আহাজারি, দ্রুত উদ্ধারের দাবি

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

 

মিলন হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক কলেজ ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মিসরাত জাহান ইভা। তিনি হাকিমপুর উপজেলার মংলা পাড়া গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম ও রোকসানা পারভীন দম্পতির মেয়ে এবং বেগম রোকেয়া কলেজ-এর একাদশ শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল কলেজের ছাত্রী নিবাস থেকে হঠাৎ করে নিখোঁজ হন ইভা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবার চরম হতাশায় ভুগছে।
নিখোঁজ মেয়ের মা রোকসানা পারভীন বলেন, “আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারছি না। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।” সন্তানের শোকে তিনি প্রায় পাগলপ্রায় হয়ে পড়েছেন বলেও জানান স্বজনরা।
এদিকে পরিবারের অভিযোগ, মেয়েকে খুঁজে পেতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আকুল আবেদন জানানো হয়েছে— দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী মিসরাত জাহান ইভাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য।
স্থানীয়দের মাঝেও এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত তার সন্ধান পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews