বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা

ধামইরহাটে জমিতে রাসায়নিক স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলায় কৃষকের ৭৫ শতাংশ জমিতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক পাঁচ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল রাতে উপজেলার ধুরইল এলাকার ফসলি মাঠে এই ঘটনা ঘটে।
থানার অভিযোগ সুত্র জানায়, উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল সরদার পাড়া এলাকার মৃত শাহাদৎ সরদারের ছেলে কৃষক জয়নাল আবেদীন ধুরইল মৌজায় ৭৫ শতাংশ জমিতে ক্রয়সুত্রে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছিল। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান রোপণ করেছে। আর কিছুদিন পরে ধানগুলো কাটামাড়াই শেষে ঘরে তুলতেন কৃষক জয়নাল আবেদীন। গত ২৭ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জেরে তার রোপণকৃত ৭৫ শতাংশ বোরো ধানের মধ্যে ৩০ শতাংশ ধানে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করেন প্রতিপক্ষরা। যার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকের আধাঁপাকা ধানগুলো নষ্ট হয়ে বিবর্ণ হয়ে পড়েছে। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরও জানান, ওই জমি নিয়ে স্থানীয় কয়েক জনের সঙ্গে আমার পূর্ব শত্রুতা ছিল তারা প্রতি বছরে আমার জমির ধান এভাবে স্প্রে করে নষ্ট করেন। এ বছরে তারা একই কাজ করেছেন। আমি আইনগত সহযোগিতায় তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- ধুরইল এলাকার মোবাইদুল ইসলাম, মৌছদুল আলম, শাহজাহান আলী, আহসান হাবীব, নয়ন সরদার। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews