বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা

পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
oplus_0

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ-২০২৬ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Education Financing: Hold the Flame High” প্রতিপাদ্য এবং “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জিবিকে সিডিএল, হলদীবাড়ীতে এ সভার আয়োজন করা হয়।

গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) ও গণসাক্ষরতা অভিযান-এর যৌথ বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার (মাধ্যমিক) বিভাস চন্দ্র, মোঃ শাহিন মিয়া অধ্যক্ষ পুষ্প টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আতাউর রহমানসহ পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, শিক্ষার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সঙ্গে শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews