সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আরো একজন আট কুড়িগ্রামের উলিপুরে পরকীয়ার জেরে নারীর আত্মহত্যা: মরদেহ থানায় পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ পীরগঞ্জে ইউএনওকে ঘিরে তথৈবচ! মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ! অতি ভক্তির লক্ষন ভালো নয় কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদককারবারিকে গ্রেফতার ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে ৭ কৃষকের ১০ বিঘা জমির ধান বিনষ্ট পীরগঞ্জে রুস্তম আলীর গরুর খামার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইএসডিওর উদ্যোগ

১৯ দিন পর ভারত থেকে ফিরল বিরলের জেলে ইসমাইল হকের মরদেহ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরল উপজেলার পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মোঃ ইসমাইল হক (৬৫)-এর মরদেহ দীর্ঘ ১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে। বুধবার হিলি চেকপোস্ট সীমান্ত দিয়ে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে।
নিহত ইসমাইল হক উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার বিকেলে কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান ইসমাইল হক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি।
এরপর গত ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাট এলাকায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। পরে মরদেহের ছবির সঙ্গে মিলিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, সেটি ইসমাইল হকের মরদেহ।
মরদেহ শনাক্ত হওয়ার পর থেকেই দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের সদস্যরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন। তবে কাগজপত্র ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ ১৯ দিন অপেক্ষা করতে হয় পরিবারটিকে।
নিহতের বড় ছেলে হায়দার আলী জানান, প্রতিদিনই মরদেহ ফেরত আসার আশায় ছিলেন তারা। অবশেষে বুধবার মরদেহ দেশে ফিরেছে।
সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মরদেহ বালুরঘাট হয়ে হিলি চেকপোস্ট সীমান্তে আনা হয়।
পরে অতুল কুমার ভট্টাচার্য, ১৫১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নিশিত লাহা ও হিলি ইমিগ্রেশনের এস আই আব্দুল তালেব উপস্থিতিতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews