1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধে ব্যাংক কর্মচারীদের ১ ঘন্টা কর্ম বিরতীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত JackpotPiraten Casino Anmelden – Registrieren und Online-Casino Spielen NV Casino No Deposit Bonus Codes: Online-Casino spielen mit Gratis-Startguthaben Software di Trading Automatizzato: Massimizza i Tuoi Profitti in Borsa দিনাজপুরের ১৩টি উপজেলায় ১২ শত কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন দিনাজপুরে ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলমের পদত্যাগ ও কামাল জসীমের বহিষ্কার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দারিয়াপুুর ফুটবল একাদশ চৌগাছী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন দূদকের চীফ প্রসিকিউটর ও দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড.মোঃ তরিকুল ইসলাম।

দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম, এলজিইডির সাবেক তত্বাবধায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওসমান গনি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, এ্যাড. রইচ উদ্দিন, এ্যাড. মনিরুল ইসলাম, কাজী শরিফুল ইসলামসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট