রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি

পার্বতীপুরে কালনদীতে ডুবে ভাবিসহ দুই ননদের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে কালনদীতে গোসল করতে নেমে ভাবিসহ দুই ননদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই পরিবারের তৌহিদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার (আকলিমা বেগম) (১৯), তাঁর ননদ দুলালী খাতুন (২৪) এবং সুরভী খাতুন (১৩)। তাদের বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীতে গোসল করতে নামেন ওই তিনজন। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালালেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভাদুরীপাড়া গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews