মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। দিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ি পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি // মাগুরার শ্রীপুরে নারী অপহরণের চেষ্টা করার অভিযোগে ভুয়া সিআইডি সদস্য পরিচয় দেওয়া একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডির লেখা চারটি জ্যাকেট, তিনটি হেলমেট, একটি নোহা মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

২৬ আগস্ট মঙ্গলবার মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলো- আসমা খাতুন (৩১), মোঃ হাসানুজ্জামান হাসান (২৮), মোঃ ওসমান গনি (২৫), সালমান শাহ (২৫), মোঃ হাবিবুর রহমান (২২), মোঃ সাবিক (২৩) এবং মোঃ আল আমিন হোসেন (২২)। পুলিশ জানায়, তাদের বিভিন্ন ঠিকানা ঝিনাইদহ, মাগুরা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়।

প্রেস ব্রিফিং এ আরোও বলা হয়, শ্রীপুর থানার নাকোল (পশ্চিমপাড়া) এলাকায় এক নারীকে অপহরণের উদ্দেশ্যে একটি নোহা গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছ থেকে ভুয়া সিআইডি পরিচয়ের বিভিন্ন সরঞ্জাম এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় নারী অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews