
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঢাকা-রৌমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী, দুই শিশু। এসময় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজারের মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি কাউসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রিশাদ(১২), পিতা-শহিদুল ইসলাম সাং-চতলাকান্দা থানা- রৌমারী
জেলা কুড়িগ্রাম। তুবা(৭) পিতা- শহিদুল ইসলাম সাং-চতলাকান্দা
থানা-রৌমারী, লিপি(৩২) স্বামী-শহিদুল ইসলাম সাং-চতলাকান্দা
থানা-রৌমারী কুড়িগ্রাম এবং শরীফা(৪৬)
স্বামী- মোঃ বাদল সাং- কর্তিমারী
থানা-রৌমারী কুড়িগ্রাম।