মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮ কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। দিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ি পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির মাঠি তোলার অপরাধে ২ টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আরাফাত আমান আজিজ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা দেড় টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার নামক এলাকায় মেসার্স বসুন্ধরা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামে এই দুই ইটভাটা কে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক তুহিন বাবুসহ একদল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সুত্র জানায়, ২টি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অর্থ দন্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট আরাফাত আমান আজিজ দৈনিক দেশ রুপান্তর কে বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ইটভাটা কে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews