মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮ কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। দিনাজপুরের বিরলে ধুকুরঝাড়ি পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ি ফেরার পথে নুর মোহাম্মদ (৪০) নামে এক বিকাশ ও রকেট এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাঁর সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। নুর মোহাম্মদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার খোঁজ খবর নিতে ছুটে গেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় শাহা ফিলিং স্টেশনসংলগ্ন একটি রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নুর মোহাম্মদ দেওয়ানের খামার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর আলীর ছেলে। ওই এলাকায় নয়ন টেলিকম স্টোরে তিনি বিকাশ ও রকেটের এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুর মোহাম্মদ। ফিরতে দেরি হওয়ায় তাঁর মা খোঁজ নিতে বের হন। পরে রাস্তার মোড়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে ঘটনা ঘটায় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না বলে পরিবারের ভাষ্য।

আহত ব্যক্তির বাবা আকবর আলীর অভিযোগ, হামলাকারীরা নুর মোহাম্মদের মাথা ও হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর কাছে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তাঁকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে হাসপাতালে নুর মোহাম্মদের খোঁজ নিতে যান ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews