শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে শোকসভ হিলি-জয়পুরহাট সড়ক প্রকল্পের ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক নিয়ে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে রুস্তম নগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমির জয় ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক মধ্যপাড়া খনিতে, পাথর উত্তোলনে জিটিসির সাফল্য পার্বতীপুরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ

গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে শোকসভ

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি; ক্ষতিপূরণ ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাংলা বাজারে লায়লা স্টাইলসের কাটিং সেকশনের জুনিয়র লে-ম্যান তৌফিক আলমকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান শ্রমিক জননেতা মনজুরুল আহসান খান, গার্মেন্টস শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, শ্রমিক নেতা মানস নন্দী, শামীম ইমাম, সুশান্ত সিনহা, মীর মোস্তাক আহমেদ ও কামরুজ্জামান ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তৌফিক আলম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত তৌফিকের পরিবারের উপযুক্ত একজন সদস্যের চাকরির ব্যবস্থা এবং তাঁর এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলেন তাঁরা।

শ্রমিক নেতারা বলেন, গার্মেন্টস খাতে অবিলম্বে ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। অন্যথায় শ্রমিকরা পর্যায়ক্রমে শোভন মজুরির দাবি তুলবেন। এতেও মালিকপক্ষ দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নিলে শ্রমিকরা বাধ্য হয়ে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী মজুরির দাবিতে আন্দোলনে নামবেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। শ্রমিকদের ন্যায়সংগত দাবি উপেক্ষা করা হলে আন্দোলনের মাধ্যমে ন্যায্য মজুরি আদায়ের সংগ্রাম আরও জোরদার করা হবে।

শোকসভা থেকে তৌফিক আলম হত্যার বিচার, তাঁর পরিবারের পুনর্বাসন ও গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews