শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে শোকসভ হিলি-জয়পুরহাট সড়ক প্রকল্পের ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক নিয়ে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে রুস্তম নগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমির জয় ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন স্টাফ রিপোর্টার : দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমিন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ভোটগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাজিব হুসাইন। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অধ্যাপক ফায়েজুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ ও যুগ্ম আহ্বায়ক মাহাবুর রশিদ সংগ্রাম। এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী অনুশ্রী সাহা।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। দেশের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে এ দিনের চেতনা গুরুত্বপূর্ণ। তাই জাতীয় ইতিহাসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এর আগে গত ৫ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews