1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার  ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি কোচ সৈয়দপুর রেল কারখানায় ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট শুভ উদ্বোধন

কুড়িগ্রাম সদর উপজেলায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১০ জানুয়ারী ২০২৬, চোর সন্দেহে কুড়িগ্রাম সদর উপজেলায় এক অজ্ঞাতনামা যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় আসলে চোর সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে। কাউকে পিটিয়ে মা-রা একদম সঠিক নয়।

খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রচলিত আইনে কাউকে আটক করা হলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার বিধান থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা আইনবহির্ভূত ও গুরুতর অপরাধ বলে মনে করছেন সচেতন মহল।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা স্পষ্টতই আইনের লঙ্ঘন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে সিআইডিসহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্তরে জানানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট