শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

১৮ মাস পর আ.লীগের ঝটিকা মিছিল পাল্টা প্রতিক্রিয়ায় কার্যালয়ে আগুন

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : ১৮ মাসের নীরবতা ভেঙে দিনাজপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং তার পরপরই অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের স্লোগান ও সেলফি তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।

​গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে হঠাৎ জড়ো হন অন্তত ছয়-সাতজন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। শুধু স্লোগানই নয়, তারা কার্যালয়ের সামনে সেলফি তোলেন এবং ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করেন।
ভাইরাল হওয়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ এবং সদস্য রুহানা নিশাত বিথীসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
​আওয়ামী লীগ নেতাদের এই ঝটিকা উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেলে তারা মিছিল নিয়ে উক্ত কার্যালয়ে পৌঁছান এবং সেখানে অগ্নিসংযোগ করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, নিষিদ্ধ সংগঠনের অপরাধীরা প্রকাশ্য দিবালোকে স্লোগান দেওয়ার দুঃসাহস কোত্থেকে পায়? তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
​দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানিয়েছেন, বর্তমানে কার্যালয়টির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তিনি বলেন: যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাই কারা স্লোগান দিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
​দীর্ঘদিন পর আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে প্রকাশ্যে আসা এবং স্লোগান দেওয়ার ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যেমন তাদের সাহসিকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হচ্ছে, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আসা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews