শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

দুদিনের ব্যাবধানে হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

দুদিনের ব্যাবধানে হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

রমজান মাসে দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। চলতি রবি মৌসুমে ফলন বেশি এবং চাহিদা তুলনায় বাজারে আমদানি বেশি থাকায় দাম কমছে সবজির এমনটি বলছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে স্বস্তি ফিরেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলির সবজি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুইদিনের ব্যবধানে বাজারে প্রায় সবজির দাম অর্ধক কমে গেছে। দুইদিন আগে যে শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা আজ দাম কমে হয়েছে ৩০ টাকা। দাম কমেছে বেগুনেরও। প্রতিকেজি বেগুন ৬০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। পাশাপাশি প্রতিকেজি গাজার ৪০ টাকার পরিবর্তে ২০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

বাজারে ৪০ টাকার মোটরসুটি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, ২৫ টাকা পিসের ফুলকপি ১৫ টাকা, ১৫ টাকা পিসের বাঁধাকপি ১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, মৌসুমের নতুন সবজি করলার কেজি ২০০ টাকা এবং ভারত থেকে আমদানিকৃত সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

বাজারে পেঁয়াজের দামও কমেছে। ১০ টাকা কমে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ১২০ টাকার কাঁচামরিচ ৯০ টাকা কেজি, ১৪ টাকার কেজির আলু বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। ২০ টাকা দাম কমে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

হিলি বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক আজগর আলী “রমজান মাসের শুরুতে সব সবজির দাম অনেক বেশি ছিল। আজ বাজারে এসে দাম কম দেখে অনেক খুশি হলাম।”

রিয়াদ নামে অপর এক ক্রেতা বলেন, “প্রতি বছর রমজান মাস আসলেই বিশেষ করে কয়েকটি দরকারি সবজির দাম কয়েকগুণ বেড়ে যায়। এবার চিত্র আলাদা। প্রত্যেকটি সবজির দাম অনেক কমে গেছে। কম দামে পেয়ে বেশি বেশি করে কিনলাম।”

সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, “গত দুইদিন থেকে সব সবজির দাম কমে গেছে। আমরা বিরামপুর, পাঁচবিবি ও আক্কেলপুর থেকে এসব সবজি পাইকারি দরে কিনে থাকি। এই অঞ্চলে এবার সবজির ফলন অনেক ভাল হয়েছে। গত দুইদিন ধরে স্থানীয় এবং মোকামগুলোতে সবজির আমদানি পর্যাপ্ত হচ্ছে, যে কারণে দামও নাগালের মধ্যে আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews