শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

হিলিতে আরনু জুট মিলে ১২ লাখ টাকার মালামাল চুরি,থানায় অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

হিলি দিনাজপুর প্রতিনিধি:-

দিনাজপুরের হিলিতে আরনু জুট মিলে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনের নামসহ অজ্ঞাত আরো ১২ জনের নামে থানায় অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।গেলো ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাতে হিলির আরনু জুট মিলে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আরনু জুট মিলের কর্তৃপক্ষ শেখ আব্দুস সাফী জুট মিলের মালামাল চুরির অভিযোগ দিয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করে বলেন, মিষ্টি ও রাকিব হোসেন সহ অজ্ঞাতনামা ৮/১০ জন সংঘবদ্ধ হয়ে গেলো ২১শে ফেব্রয়ারি দিবাগত রাতে আরনু জুট মিলের মিলের পূর্বদিকের জানালার গ্রিল কেটে মিলের ভিতরে প্রবেশ করে অনুমান ১৫০ মিটারের ০৬ টি কেবল, মোট মূল্য অনুমান ১০,০০,০০০/-, ১২০ টি স্পিনিং মেশিনারিজের স্পেন্ডেল, মূল্য অনুমান ২,০০,০০০/- চুরি করে গ্রিল কাঁটা অংশ দিয়ে নিয়ে চলে যায়।

অভিযুক্তরা হলেন, মিষ্টি (১৮), পিতা-মৃত হিরা, ২। মোঃ রাকিব হোসেন (২০), পিতা-ফেরদৌস হোসেন, উভয়ের সাং-ডাঙ্গাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, জুট মিলে চুরির ঘটনায় থানায় অভিযোগ করেছেন কর্তৃপক্ষ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews