মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

তারাগঞ্জে মোবাইল কোর্ট অভিযান গর্ভবতী পশু জবাইয়ের দায়ে ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের গোহাটিতে দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভেটেরিনারি কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে জবাই নিষিদ্ধ গর্ভবতী পশু অবৈধভাবে জবাই ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ আক্তারুল ইসলাম (২২), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, সাং- পাকাধারা, হাজারীহাট, সৈয়দপুর, নীলফামারীকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে জবাই নিষিদ্ধ পশু। জবাই থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে জবাই নিষিদ্ধ পশু জবাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন মেনে পশু জবাই করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তারাগঞ্জ উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews