বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ।

পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর-এ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম-এ এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের জাতীয় সংসদ নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বী ডাক্তার মোঃ আব্দুল আহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন (জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক পার্বতীপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান), পার্বতীপুর পৌর আমির খন্দকার আশরাফুল আলম, পৌর সেক্রেটারি শাহীন আখতার, ওলামা বিভাগের সভাপতি সাইদুজ্জামান, যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, যুব বিভাগের পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পার্বতীপুর শাখার সভাপতি আসাদুল্লাহ গালিব ও সেক্রেটারি মোঃ ইমরান। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক হিসেবে ছিলেন পার্বতীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সায়েম শাহ্ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা আমির মোঃ ইউসুফ আলী। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে রমজানের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews