শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

স্বামীর চাকুর আঘাতে স্ত্রীর নাক কেটে ঝুলে পড়ল

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বখাটে স্বামীকে তালাকের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্ত্রীকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি কোপানোর ঘটনা ঘটেঠে। এতে নাক কেটে ঝুলে পড়ে মারাত্মক আহত হয়েছেন স্ত্রী। এ ঘটনায় স্থানীয়রা বখাটে স্বামীকে উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন। আহত স্ত্রীকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্খাজনক হওয়ায় পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলার হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দ্ইু বছর পূর্বে উপজেলার হরিহরপুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে রিভামনি (২০)’র সাথে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরনজী গ্রামের দুই সন্তানের জনক শাহিনুর ইসলাম প্রেমেরে সম্পর্ক গড়ে তোলেন। এবং শাহিনুর পূর্বের স্ত্রী ও সন্তানের বিষয়টি গোপন রাখেন। এরপর গত বছরের মার্চ মাসে রিভামনিকে গোপনে বিয়ে করেন। মেয়ের বাপের বাড়িতে থেকেই শাহিনুর সংসার করে আসছিলেন। সম্প্রতি শাহিনুরের পূর্বের স্ত্রী সন্তানের বিষয়টি রিভমনির পরিবারে জানাজানি হয়। গত বৃধবারে রিভামনি স্বামীকে তালাক দেন। এতে শাহিনুর ক্ষিপ্ত হয়ে শনিবার বাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করেন।
মেয়ের নানা হাবিবুর রহমান জানান, নাতনীকে ফুসলিয়ে প্রতারক শাহিনুর গোপনে বিয়ে করেন। এর আগেও সে তিনটি বিয়ে করেছেন। বর্তমানে এক স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বিষয়টি নাতনী জানতো না। পরে জানতে পেরে নাতনী গত বুধবার তাকে তালাক দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে হুমকি দিয়ে গেছেন। শনিবার দুপুরে বাসায় কেউ ছিলনা। এসময় শাহিনুর বাড়িতে এত নাতনীকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করেছেন। আমি চাই এই প্রতারকের কঠিন শাস্তি হোক।

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন কবির জানান, শনিবার দুপুর ১ টার দিকে রিভা মনি (২০) নামের একজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। মাথাসহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এবং নাক কেটে ঝুলে পড়ে গেছে। অবস্থা আশঙ্খাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাকিমপুর থানা ওসি জাকির হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই বখাটে স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। মেয়ে পক্ষ থেকে মামলা দায়েরের কাজ চলছে। মামলা শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews