1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন দিনাজপুরে ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলমের পদত্যাগ ও কামাল জসীমের বহিষ্কার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন দিনাজপুরে লিচুর জমজমাট বাজার: যাচ্ছে বিদেশেও মাগুরায় পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার! ১ চোর গ্রেফতার! নতুন মোটরসাইকেলে ভ্রমণে রংপুরের তারাগঞ্জে দম্পতি গুরুতর আহত পার্বতীপুর বেলাইচন্ডিতে টি-টেন ফাইনাল খেলা অনুষ্ঠিত পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Играйте в PinUp слоты онлайн в Казино для Казахстана

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ : আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

হিলি ( দিনাজপুর) সংবাদদাতা :

“দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”এর আত্নপ্রকাশ হয়েছে। গঠিত হয়েছে মোরশেদ মানিককে আহবায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। কমিটিতে ৩ জন যুগ্ম আহবায়ক হয়েছেন হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। কমিটির নির্বাহী সদস্য হয়েছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ: আজিজ।
১মার্চ রবিবার বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ইফতার শেষে আলোচনা সভা হয়। মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গনমাধ্যম কর্মী গোলাম রব্বানী,হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল, মাহবুর রহমান সহ অন্যান্যরা।
গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন বাধা আসলে ঐক্যবদ্ধ ভাবে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন সকলেই।
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্যে সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল বলেন, দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংগঠন ও কমিটি গঠন করা অতীব জরুরী। তার এই প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে আহবায়ক কমিটি গঠন হয়।
আলোচনা শেষে সাংবাদিক, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
“দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”এর সদস্য সচিব গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেছেন দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই সংগঠন নিবেদিত ভাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট