1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না: দিনাজপুরে বক্তারা Mostbet Official Onlayn Kazino Oynamaq ᐅ Bukmeker Kontorunun Rəsmi Saytı মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ রোজারিওর সেই ছোট ছেলেটি : একটি জাদুকরী মহাকাব্যের নাম লিওনেল মেসি ব্র‍্যাকের দাবী প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ রংপুরের তারাগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৫ পিস মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারি গ্রেফতার মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত — হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি

মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে হাকিমপুর ও হিলির নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রোববার (৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রয় চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে কথা বলার জন্য দাঁড়ান হিলি নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি জাকিয়া ডলি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তাকে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
বক্তব্যের শুরুতে জাকিয়া ডলি বলেন, “আজকের এই আয়োজন মূলত নারীদের নিয়েই। এখানে আমাদের দুটি নারী উদ্যোক্তা সংগঠন রয়েছে, অথচ আমাদের বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়নি। তাই আমার অধিকার আমি নিজেই আদায় করে নিলাম।” তার এ বক্তব্যে উপস্থিত সবাই করতালির মাধ্যমে সমর্থন জানান। পরে বিষয়টি নিয়ে অনুষ্ঠানের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানান।
জাকিয়া ডলি আরও বলেন, “বর্তমান সময়ে আমরা নারীরা এখনও অবহেলিত ও নানা নির্যাতনের শিকার হচ্ছি। প্রতিদিন সংবাদমাধ্যমে দেখা যায় ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা। এমন পরিস্থিতিতে এই পুরুষশাসিত সমাজে আমরা নারীরা কতটা নিরাপদ—সেই প্রশ্ন থেকেই যায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বন বিভাগের শাহজান আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট