1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় ফুলেল শুভেচছা সৈয়দপুরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, লোকদেখানো ও পক্ষপাতের অভিযোগ মাগুরায় জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম রংপুরের তারাগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই তারাগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে অর্থদণ্ড পার্বতীপুর ভূমিকম্পে কেঁপে উঠল, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে এলাকাবাসী কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের

পার্বতীপুরে আনসার ও ভিডিপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর উপজেলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রুবেল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা দীপ্তি রানীসহ পার্বতীপুর উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভার ভাতাভোগী দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডাররা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালিব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে এবং সম্মানিত জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ নুরুজ্জামান (পিভিএম) এর দিকনির্দেশনায় দিনাজপুর জেলার প্রতিটি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পার্বতীপুর উপজেলা কার্যালয়েও এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ ধরনের আয়োজন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট