1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় ফুলেল শুভেচছা সৈয়দপুরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, লোকদেখানো ও পক্ষপাতের অভিযোগ মাগুরায় জেলা কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম রংপুরের তারাগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই তারাগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে অর্থদণ্ড পার্বতীপুর ভূমিকম্পে কেঁপে উঠল, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে এলাকাবাসী কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন চৌপথী বাস-স্ট্যান্ড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিম্নমানের বাসি ইফতার সামগ্রী বিক্রি করার অভিযোগে ‘নিউ মিষ্টিবন’ নামের একটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় ইফতার সামগ্রীর মান ও পরিবেশ যাচাই করতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নতুন চৌপথী বাস-স্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘নিউ মিষ্টিবন’ হোটেলে গিয়ে দেখা যায়, সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি বাসি ও নিম্নমানের খাবার সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছিল।
এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। বিশেষ করে রমজান মাসে মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন বাজার ও হোটেল-রেস্তোরাঁয় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট