রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ রোজারিওর সেই ছোট ছেলেটি : একটি জাদুকরী মহাকাব্যের নাম লিওনেল মেসি

ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২৫ শে মার্চ গনহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ই মার্চ ( বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। সভায় উক্ত দিবস দুইটি যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহনের কথা তুলে ধরেন । কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ গনহত্যা দিবসে শহীদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া মহাফিল। এ ছাড়াও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি , আধাসরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ। কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী,মুক্তিযোদ্বা সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রা অংকন,রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন,জনপ্রতিনিধি গন,রাজনৈতিক নেত্রী বৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যত্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে এবং গণহত্যা দিবসটির অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকার কথা সহ ২টি দিবস যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews