1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ সৈয়দপুরে অসহায় নারীদের মাঝে ১২৬টি সেলাইমেশিন বিতরণ পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত বিরামপুর রেল স্টেশন পরিদর্শন করলেন রেল ডিজি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চালুর ১৫ ঘণ্টা পর আবারও উৎপাদন বন্ধ হিলি পানামা পোর্টে মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদনে হাকিমপুরে ফুয়েল কার্ড বিতরণ শুরু, ইউএনও কার্যালয়ে সংগ্রহ চলছে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন

রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল–প্রদীপ হত্যা মামলার আসামি মাজেদুল ইসলাম গ্রেপ্তার

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যা মামলার চিহ্নিত অভিযুক্ত মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১৩। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজেদুল ইসলাম (২৪) সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। র‍্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ২০২৪ সালের ৯ আগস্ট রাতে রুপলালের মেয়ের বিয়ের দিন নির্ধারণ করে বাড়ি ফেরার পথে রুপলাল ও প্রদীপকে চোর সন্দেহে একদল দুর্বৃত্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয়দের দাবি, ভাইরাল হওয়া ওই ভিডিওতে মাজেদুল ইসলামকে রুপলাল ও প্রদীপকে আঘাত করতে দেখা যায়। নিহত রুপলালের পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়, মাজেদুল ইসলাম সরাসরি ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আলোচিত রুপলাল হত্যা মামলার অভিযুক্ত মাজেদুল ইসলামকে র‍্যাব–১৩ গ্রেপ্তার করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেছে। এ পর্যন্ত রুপলাল ও প্রদীপ হত্যা মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামির গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট