1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ রোজারিওর সেই ছোট ছেলেটি : একটি জাদুকরী মহাকাব্যের নাম লিওনেল মেসি ব্র‍্যাকের দাবী প্রকল্পের আওতায় সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ রংপুরের তারাগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৫ পিস মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারি গ্রেফতার মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন পার্বতীপুরে যুবদলের ১৩ জুন ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় ফুলেল শুভেচছা সৈয়দপুরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, লোকদেখানো ও পক্ষপাতের অভিযোগ

রংপুরের তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জে প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় আলোচিত ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের আটক করে পরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রাফিউর রহমান লাবলু ওরফে লাবু (৩২), পিতা মনোয়ার হোসেন (মকবুল), গ্রাম ঘনিরামপুর ঝাকুয়া পাড়া, তারাগঞ্জ এবং মাজেদুল ইসলাম (৩২), পিতা মোবারক হোসেন, গ্রাম কুর্শা (যদ্দিপাড়া), তারাগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৫ মার্চ ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে বগুড়া জেলার গোকুল এলাকা থেকে রাফিউর রহমান লাবলু ওরফে লাবুকে গ্রেফতার করা হয়। এর আগে ১৪ মার্চ ২০২৬ বিকেল ৩টা ১৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার কুর্শা (যদ্দিপাড়া) গ্রামে নিজ বাড়ি থেকে মাজেদুল ইসলামকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিকেও তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার বাসিন্দা ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট