শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

ধামইরহাটে সরকারি নগদ অর্থ বিতরণ করলেন জামায়াত এমপি এনামুল হক

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে।

২৭ মার্চ শুক্রবার সকাল ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নওগাঁ -২ আসনে সংসদ সদস্য জামায়াতের এমপি ইন্জিনিয়ার এনামুল হক আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসন ভিত্তিক বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার মধ্যে ধামইরহাট উপজেলায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা প্রায় ২ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

এমপি এনামুল হক স্থানীয় সাংবাদিকদের জানান তার আসনের জন্য বরাদ্দকৃত নগদ ১০ লক্ষ টাকা দুই উপজেলার প্রায় ৫০০ জন অসহায় নারী -পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে; তন্মধ্যে ধামইরহাটে ৪ লক্ষ ৪০ হাজার এবং পত্নীতলা উপজেলায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা।

নগদ অর্থ বিতরণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews