শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

সৈয়দপুরে ৬ পরিবারের সব পুড়ে ছাই

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়ায়) এলাকায় আগুনে ছয়টি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার লিপি আক্তার নামে এক নারীর বাসা থেকে আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছেন এলাকাবাসী।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম জানান, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ছয়টি পরিবারের আসবাব ও মালপত্রসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, আগুনে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলামের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের কোনো কিছুই রক্ষা করতে পারেননি ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews