1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ রংপুরের তারাগঞ্জে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ ও হুইলচেয়ার প্রদান হিলিতে কলেজ ছাত্রীর নিখোঁজ: পরিবারে আহাজারি, দ্রুত উদ্ধারের দাবি র‍্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন বেরোবিতে ইতিহাস বিভাগের আয়োজনে প্রত্নপ্রদর্শনী: ফিরে দেখা প্রাচীন ঐতিহ্য এসো গড়ি-র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান ঘোড়াঘাটে কোটি টাকার তাঁতশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিত্যক্ত, চুরি-লুটে উধাও মূল্যবান যন্ত্রপাতি হাকিমপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে ১১ এপ্রিল সকাল ১০:টায় উপজেলা পরিষদ ভবনের সামনে ছাগল ও উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট – পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিপা রানী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার প্রমূখ। প্রাণিসম্পদ কর্মকর্তা রিপা রানী জানান, ” প্রকল্পের আওতায় ২৫৫ জনের মাঝে ২টি ছাগল, ২টি টিন,৪টি খুঁটি ৫টি ফ্লোরমেট এবং তিন মাসের খাবার বিতরণ করা হচ্ছে। ” ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপকার ভোগীদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট