শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অভিযোগে, পরীক্ষার্থীর কারাদণ্ড এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানী সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানী সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের ডাকে কুড়িগ্রামে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলো ও গণ-সমাবেশ অনুষ্ঠিত। বিক্ষোভ পুর্ব সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাজালাল সবুজ, কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মাস্টার শামছুল হুদা মিঠু, জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা নূর উদ্দিন কাসেমী। ১২ এপ্রিল ২০২৬ রোববার বিকেল পাঁচটায় কুড়িগ্রাম কলেজ মোর জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সমাবেশে মিলিত হয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ডাকে এই প্রথম বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় শীর্ষ নেতা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews