বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে! ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার মাগুরায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের তারাগঞ্জে সরকারি আবাসিক ভবনে ১০ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করছেন আওয়ামী লীগ নেতা

পার্বতীপুর তেল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
উত্তরাঞ্চলের ৮ জেলায় চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে ডিজেল, পেট্রোল ও অকটেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর আওতাধীন তিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তারা দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, মেঘনা অয়েল কোম্পানির প্রকৌশলী মো. শাহীরুল হাসান এবং যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমির মাসুদ।

এ সময় পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোয় কর্মরত তিন কোম্পানির ব্যবস্থাপক সমীর কুমার পাল, কাজী রবিউল আলম, জীবন চন্দ্র ভৌমিক, দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু ও সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে চাহিদার তুলনায় অপর্যাপ্ত জ্বালানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থার জটিলতা নিয়ে দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফুলবাড়ী-মিঠাপুকুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাগলপুরে অবস্থিত নিশা-২ ফিলিং স্টেশনের মালিক শফিকুল ইসলাম অভিযোগ করেন, গত ২ এপ্রিল পদ্মা অয়েল কোম্পানির অধীনে তার ফিলিং স্টেশনে মাত্র ২ হাজার লিটার পেট্রোল ও ৩ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। এরপর গত দুই সপ্তাহ ধরে আর কোনো জ্বালানি পাননি। তিনি জানান, বিষয়টি দিনাজপুর জেলা প্রশাসক ও পদ্মা অয়েল কোম্পানির ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসার শহিদুল কবিরকে অবহিত করা হলেও কোনো সমাধান পাননি।

তবে পরিদর্শন দল তার সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কবে থেকে নিয়মিত সরবরাহ শুরু হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি।

এ বিষয়ে পদ্মা অয়েল কোম্পানির ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসার শহিদুল কবির বলেন, “আমি একজন কর্মকর্তা হিসেবে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারি সিদ্ধান্তের বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews