বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাটে ৩ টি এসএসসি পরীক্ষা কেন্দ্র, ১টি দাখিল পরীক্ষা কেন্দ্র ও ১টি এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২৪, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৫৯ ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ধামইরহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষা হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়। ৫৩০ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এসএসসি ভোকেশনাল পরীক্ষা জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাঁচটি কেন্দ্রের প্রথম দিনে ২০৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০১১ জন অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক ভিতরে-বাহিরে কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা এবং শিক্ষকদের নিয়ম তান্ত্রিকভাবে দায়িত্ব পালন পরীক্ষার পরিবেশকে সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews