1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হাকিমপুরে ফুয়েল কার্ড বিতরণ শুরু, ইউএনও কার্যালয়ে সংগ্রহ চলছে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র রংপুরের তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন বেরোবিতে নতুন শিক্ষার্থী সংগঠন ‘SARR–BRUR’, নেতৃত্বে সেলিম-মিজান দিনাজপুরে লোডশেডিংয়ের মহোৎসব: পল্লী বিদ্যুৎ ও নেসকোর ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হিলিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে তারাগঞ্জে সেতুহীন যমুনেশ্বরী প্রতিদিনই জীবন-মৃত্যুর লড়াই ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পার্বতীপুরে ১৪ কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

বেরোবিতে নতুন শিক্ষার্থী সংগঠন ‘SARR–BRUR’, নেতৃত্বে সেলিম-মিজান

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি মোঃ আল আমিন: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি),  শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষাবান্ধব পরিবেশ এবং অধিকার নিশ্চিতের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “Student Alliance for Reform and Rights (SARR–BRUR)”।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

নবগঠিত কমিটির নেতৃত্বে আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম সেলিম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মিজানুর ইসলাম মিনার।

নবগঠিত কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাঈম শেখ এবং সহ-আহ্বায়ক আলতাফ সৈকত। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জুয়েল আহমেদ এবং সহকারী সদস্য সচিব আসিফুর রহমান জিসান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান।

এছাড়াও দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মেহরাব হোসেন সিয়াম, যুগ্ম অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, মিডিয়া ও প্রচার সম্পাদক খাদিমুল ইসলাম, যুগ্ম মিডিয়া ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহেদা তাইয়্যেবা, যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক ফারহান মাহমুদ রোহান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফাত্তাহান আলী রয়েছেন।

এছাড়াও কমিটিতে রয়েছেন খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক এশরাত উন নিগার এনি, যুগ্ম নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক শিমু আক্তার ও মৌতুশী আক্তার। ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভূপেন পাল, যুগ্ম সংস্কৃতি সম্পাদক শামসুজ্জামান সামু, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন চৌধুরী অর্ণব, যুগ্ম ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারিক ইমাম তুহিন এবং প্রাণ-প্রকৃতি ও জলবায়ু বিষয়ক সম্পাদক জীবন কুমার রায় রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন নূরনবী ইসলাম, সুমন হাওলাদার, আরিফুজ্জামান, শিমুল মাহমুদ, জাহিদ হাসান, শ্রীবাশ পাল, শাহরিয়ার ইসলাম রাতুল, আবু রায়হান, জাওয়াদ সাজিদ, হাবিবুর রহমান, রিয়াদ হাসান এবং মাসুদ।

আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করে সাইদুল ইসলাম সেলিম বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থীর অধিকার সম্মানিত হবে। আমরা বেরোবির সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের ভিত্তি গড়ে তুলবো এবং একটি সুসংগঠিত কাঠামো প্রস্তুত করবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। এই পথচলায় সবার অংশগ্রহণ, মতামত ও সহযোগিতাই আমাদের শক্তি।”

সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহন করে মো. মিজানুর ইসলাম মিনার জানান, “Student Alliance for Reform and Rights (SARR–BRUR)” সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং এটি একটি যৌথ ইতিবাচক উদ্যোগ।”আমরা সবার সহযোগিতায় একটি উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে SARR–BRUR ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশাবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট